ও আমায় গল্প শোনাতো

• ১ মিনিটের পাঠ

একসময় খুব কথা হতো,
ওর ফ্যাকাশে রঙের গল্প শুনতাম,
ওর নিথর ঊরুর গল্প শুনতাম,
কালোতে মেশানো নীলের গল্প শুনতাম।
খুব জোর করতো,
বৃদ্ধ বটের মতো নুইয়ে যেতাম।
খুব বেপরোয়া গ্রাস করতো আমায়
ওর ছানি পড়া চোখে, রোদ্দুর আসতোনা।
আশির বুড়োর কাঁপুনি দিয়ে,
গল্প শোনাতো।
আমি বাধ্য শ্রোতা হয়েই থাকলাম;
কোথা থেকে যেন রমনার আলো এলো,
ও আবার গল্প শোনায়,
ও নাকি ভেজা সবুজে হলুদ দেখেছে
ও নাকি মেটে রঙ ছুঁতে চায়নি,
ও নাকি অবাক মতন হলুদ দেখেছিলো
আর শেষবারের মতন বলেছিলো;
ও শরীর চায়নি,
হলুদেই হারাতে চেয়েছিলো।
আর আমি,
সে আমার আমি,
বাধ্য শ্রোতাই হয়ে থাকলাম।

আবৃত্তিঃ তানিয়া তুলি মিত্র

স্বেচ্ছাসেবী ও মুক্ত সাহিত্য উদ্যোগ

খিচুড়ির পথচলায় আপনিও পাশে থাকুন

কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা করপোরেট স্পনসর ছাড়াই খিচুড়ি সম্পূর্ণ অলাভজনকভাবে স্বাধীন চিন্তার লেখালিখি ও মুক্ত সাহিত্য চর্চা অব্যাহত রেখেছে। এই মুক্ত অঙ্গনকে টিকিয়ে রাখতে এবং নতুন লেখকদের উৎসাহিত করতে আপনার যেকোনো ক্ষুদ্র ভালোবাসাও আমাদের পথচলার পরম শক্তি।