শঙ্খ ঘোষের কবিতাঃ শূন্যের ভিতরে ঢেউ

• ১ মিনিটের পাঠ

বলিনি কখনো?
আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
সেই এক বলা
কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো
কোনো ভাষা নেই
কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে
যতদূর মুছে নিতে জানে
দীর্ঘ চরাচর
তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই।
কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম
সকলেই চেয়েছে আশ্রয়
সেকথা বলিনি? তবে কী ভাবে তাকাল এতদিন
জলের কিনারে নিচু জবা?
শুন্যতাই জানো শুধু? শুন্যের ভিতরে এত ঢেউ আছে
সেকথা জানো না?

অলঙ্করণ ও মিউজিকঃ  অঞ্জন কুমার রায়

স্বেচ্ছাসেবী ও মুক্ত সাহিত্য উদ্যোগ

খিচুড়ির পথচলায় আপনিও পাশে থাকুন

কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা করপোরেট স্পনসর ছাড়াই খিচুড়ি সম্পূর্ণ অলাভজনকভাবে স্বাধীন চিন্তার লেখালিখি ও মুক্ত সাহিত্য চর্চা অব্যাহত রেখেছে। এই মুক্ত অঙ্গনকে টিকিয়ে রাখতে এবং নতুন লেখকদের উৎসাহিত করতে আপনার যেকোনো ক্ষুদ্র ভালোবাসাও আমাদের পথচলার পরম শক্তি।