বোকা ছেলে

• ১ মিনিটের পাঠ

আমি বড্ড বোকা ছেলে বলে,
পুষিলে তুমি মোরে একি অবহেলে।
বুঝিলে না তুমি নাকি বুঝিলে,
আমার দামী ভালবাসা তুমি বেদামে হারালে!

বোকা ছেলেদের ভালোবাসা টা না বড্ড অদ্ভুত হয়,
না বোঝার ভান করেও এরা সব বুঝে যায়।
আমার বোকামির সুযোগ নিয়েই হয়তো আমায় কাদালে
আমি তোমাকে নই বরং তুমি ই আমায় হারালে।

আমার ভালোবাসায় ছিলো সবটাই সরলতা,
নিজেকে করেছো গোপন তুমি দিয়ে স্তব্ধ নিরবতা।
জানো একদিন ভাংবে নিরবতা, কাঁদবে আড়ালে
আমার দামী ভালোবাসা তুমি বেদামে হারালে।

হয়তো কাঁদব আমিও অথবা কাঁদবনা,
আমি তো বেসেছি ভালো আমি হারবোনা।
করে অভিনয় মিথ্যা বরং তুমিই হেরে গেলে
বোকা ছেলেটার দামী ভালোবাসা বেদামে হারালে।

আচ্ছা আমিতো হারিয়ে গেলাম তুমিই বা কি পেলে,
করে খেলা মনটা নিয়ে কেনোই বা ভেঙে দিলে।
শুধু আমার নাকি তোমার চোখ ও ভেজে কান্নার জলে,
আমি তোমাকে নই বরং তুমি ই আমায় হারালে।

স্বেচ্ছাসেবী ও মুক্ত সাহিত্য উদ্যোগ

খিচুড়ির পথচলায় আপনিও পাশে থাকুন

কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা করপোরেট স্পনসর ছাড়াই খিচুড়ি সম্পূর্ণ অলাভজনকভাবে স্বাধীন চিন্তার লেখালিখি ও মুক্ত সাহিত্য চর্চা অব্যাহত রেখেছে। এই মুক্ত অঙ্গনকে টিকিয়ে রাখতে এবং নতুন লেখকদের উৎসাহিত করতে আপনার যেকোনো ক্ষুদ্র ভালোবাসাও আমাদের পথচলার পরম শক্তি।