ভূতে বিশ্বেস

• ১ মিনিটের পাঠ

ভূতে বিশ্বেস করো নাকি ?
তুমি তো বেশ বোকা
ভূত বলেতো নাই কিছু ভাই
ওসব লোকের ধোকা !
বিঃশ্বাস হয়না ? প্রমাণ দেব ?
মাথায় ছুয়ে বলি
তেতুল তলা ,পোড়ো বাড়ি
ভূতের পিছে চলি
কত শশ্মান ,কত কবর
ফেললাম আমি চষে
একটা আধটা ভূত যদি ভাই
আমার ধারে ঘেসে !
কতকিছু করলাম আমি
হলোনাতো জুত
শেষে রেগে আমি নিজেই
মরে হলাম ভূত !

স্বেচ্ছাসেবী ও মুক্ত সাহিত্য উদ্যোগ

খিচুড়ির পথচলায় আপনিও পাশে থাকুন

কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা করপোরেট স্পনসর ছাড়াই খিচুড়ি সম্পূর্ণ অলাভজনকভাবে স্বাধীন চিন্তার লেখালিখি ও মুক্ত সাহিত্য চর্চা অব্যাহত রেখেছে। এই মুক্ত অঙ্গনকে টিকিয়ে রাখতে এবং নতুন লেখকদের উৎসাহিত করতে আপনার যেকোনো ক্ষুদ্র ভালোবাসাও আমাদের পথচলার পরম শক্তি।