প্রতিদিনের প্রয়োজনীয় দোয়াসমূহ 

৩ মিনিটের পাঠ

১. ঘুম থেকে ওঠার দোয়া

الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

উচ্চারণ: আলহামদু লিল্লা-হিল্লাযী আহইয়ানা বা‘দা মা আমাতানা, ওয়া ইলাইহিন নুশূর।

অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর মতো ঘুমের পর জীবিত করেছেন এবং তাঁর কাছেই ফিরে যেতে হবে।


২. বাথরুমে প্রবেশের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।

অর্থ: হে আল্লাহ! আমি অপবিত্র পুরুষ ও নারী শয়তান থেকে আপনার আশ্রয় চাই।

৩. বাথরুম থেকে বের হওয়ার সময়

غُفْرَانَكَ

উচ্চারণ: গুফরানাক।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি।

৪. খাবার শুরু করার দোয়া

بِسْمِ اللهِ وَعَلَى بَرَكَةِ اللهِ

উচ্চারণ: বিসমিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে।

ভুলে গেলে মনে পড়ার পর বলবে:

بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ

উচ্চারণ: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু।

অর্থ: আল্লাহর নামের শুরুতেও এবং শেষেও।

৫. খাবার শেষের দোয়া

لْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আত‘আমানী হাযা ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিন মিন্নী ওয়ালা কুওয়াহ।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই খাবার খাইয়েছেন এবং আমার কোনো শক্তি ও সামর্থ্য ছাড়াই আমাকে তা রিজিক হিসেবে দিয়েছেন।

৬. সকল কাজের শুরুর দোয়া 

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম

অর্থ: “পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।”

৭. ঘর থেকে বের হওয়ার দোয়া

بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে বের হচ্ছি। আমি আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।

৮. যানবাহনে আরোহণের দোয়া

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُون

উচ্চারণ: বিসমিল্লাহ, আলহামদু লিল্লাহ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, ওয়া মা কুন্না লাহু মুকরিনীন। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবূন।

অর্থ: “আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর। পবিত্র ও মহান সেই সত্তা, যিনি এই বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন; অথচ আমরা নিজেরা তা নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। আর নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব।”

৯. ঘরে প্রবেশের সময়

بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা।

অর্থ: আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহর নামেই বের হলাম এবং আমাদের প্রতিপালক আল্লাহর ওপরই আমরা ভরসা করলাম।

১০. ঘুমাতে যাওয়ার দোয়া

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ: বিসমিকা আল্লাহুম্মা আমূতু ওয়া আহইয়া।

অর্থ: “হে আল্লাহ! আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং আপনার নামেই জীবিত হই।”