দেয়ালের গল্প

• ১ মিনিটের পাঠ

এই শহরের পথে ভাঙা দেয়ালের গায়ে
যত গল্প আছে জমে
তারা ঘুমিয়ে আছে মৃত ধূলোর মাঝে
পড়ি তাদের গল্প থেমে।

তারা বোবা হয়ে রয় তবু কথা কয়
পোস্টারে ঢাকা চোখে
শত পথিকেরে কত কথা বলে
শুনতে পায় কি লোকে?

এই ভাঙা দেয়ালের প্রতি ইট পাথরে
গাঁথা কত বেদনার সুর
আর হাসি গান জুড়ে তার প্রাণ
কত স্মৃতি সুমধুর।

স্বেচ্ছাসেবী ও মুক্ত সাহিত্য উদ্যোগ

খিচুড়ির পথচলায় আপনিও পাশে থাকুন

কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা করপোরেট স্পনসর ছাড়াই খিচুড়ি সম্পূর্ণ অলাভজনকভাবে স্বাধীন চিন্তার লেখালিখি ও মুক্ত সাহিত্য চর্চা অব্যাহত রেখেছে। এই মুক্ত অঙ্গনকে টিকিয়ে রাখতে এবং নতুন লেখকদের উৎসাহিত করতে আপনার যেকোনো ক্ষুদ্র ভালোবাসাও আমাদের পথচলার পরম শক্তি।