বাংলাদেশে ইতিহাসের প্রথম ব্যান্ড

• ১ মিনিটের পাঠ

বাংলাদেশে ইতিহাসের প্রথম ব্যান্ড। ঢাকায় রক মিউজিক বা ব্যান্ড কালচারের যাত্রা শুরু হয় সেন্ট গ্রেগরী স্কুল থেকে। নবম শ্রেণীতে পড়ুয়া কিছু ছেলে শুরু করে বাংলা সঙ্গীতের প্রথম ব্যান্ড। ১৯৬৩ সালে ফজলে রব, আলমগীর, রফিক, রাফি ও সাব্বির মিলে ব্যান্ড দল গঠন করেন। তাদের হাতেই জন্ম নেয় বাংলাদেশের প্রথম ব্যান্ড “আইওলাইটস”। ‘আইওলাইটস’কে অনেকে ‘উইন্ডি সাইড অব কেয়ার’ নামেও চিনতো। হোটেল শাহবাগ ও ঢাকা ক্লাবে নিয়মিত পারফর্ম করে ব্যান্ড দলটি। ১৯৬৫ সালে প্রথম ব্যান্ড হিসেবে টিভিতেও পারফর্ম করে ব্যান্ডটি।

ভিডিও-তে ব্যবহৃত মিউজিকটি ব্যান্ড “আইওলাইটস”(উইন্ডি সাইড অব কেয়ার) থেকে নেয়া।

স্বেচ্ছাসেবী ও মুক্ত সাহিত্য উদ্যোগ

খিচুড়ির পথচলায় আপনিও পাশে থাকুন

কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা করপোরেট স্পনসর ছাড়াই খিচুড়ি সম্পূর্ণ অলাভজনকভাবে স্বাধীন চিন্তার লেখালিখি ও মুক্ত সাহিত্য চর্চা অব্যাহত রেখেছে। এই মুক্ত অঙ্গনকে টিকিয়ে রাখতে এবং নতুন লেখকদের উৎসাহিত করতে আপনার যেকোনো ক্ষুদ্র ভালোবাসাও আমাদের পথচলার পরম শক্তি।